দক্ষিনদিনাজপুর

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত এক গৃহস্থের বাড়ি

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হল এক গৃহস্থের বাড়ি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ২০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগর এলাকায়।

        জানা যায়, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ২০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগর এলাকার বাসিন্দা তথা পেশায় প্যান্ডেল ব্যাবসায়ী ভজন নট্টর বাড়িতে হঠাত করে আগুন লাগে। রাত ২:৩০ নাগাদ ভজন বাবুর মেয়ে দরজার ফাক দিয়ে জ্বলন্ত আগুন দেখতে পাওয়ার পর ভজন বাবু তার স্ত্রী তিতি ও তার দুই মেয়েকে গুদাম ঘরের দরজা দিয়ে বের করে দেন। এরপর তিনি আগুন নিয়ন্ত্রণে আনতে জল দিতে শুরু করেন। কিন্তু ততক্ষণে আগুন গ্রাস করে নেয় সমস্ত ঘর। এই আগুন নেভাতে গিয়ে তার শরীরের কিছুটা অংশ আগুনে পুড়ে যায় বলে জানা গেছে। ঘটনায় একটি মোটরবাইক ও রান্না ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করবার ফলে আগুন ভয়াবহ রুপ নেয়। সেই সঙ্গে প্লাস্টিক চেয়ার ও প্যান্ড্যালের সামগ্রী সহ সিন্থেটিক কাপড় পুড়ে ছায় হয়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

        এদিনের এই অগ্নিকান্ডের ঘটনায় গৃহকর্তা ভজন নট্টর জানান, আনুমানিক ৫ লক্ষ টাকার কোরেশন এর সামগ্রী এবং নগদ ৬০ হাজার টাকা সহ গহনা, আসবাবাবপত্র সমস্ত কিছুই আগুনে ভষ্মীভুত হয়ে যায়। তবে কি করে এই আগুন লাগল তা তিনই স্পষ্ট করে বলতে পারেননি।